1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৫ মার্চ, ২০১৮

খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাসেল (১৭) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। শনিবার (২৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে মিলনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল খাগড়াছড়ি জেলা সদরের কদমতলী হরিনাথ পাড়ার মো. নূর হোসেনের ছেলে এবং খাগড়াছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রলীগ কর্মী।

জানা গেছে, রাত সাড়ে ৭টার দিকে মিলনপুর এলাকায় ৫/৬ জন দুর্বৃত্ত ছাত্রলীগ কর্মী রাসেলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে অবস্থার অবনতি হয়। পরে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো কেউ অভিযোগ করেনি। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews