ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

আশরাফুলের ছোবল শান্তর ফিফটির পর

প্রতিনিধির নাম :

স্পোর্টস ডেস্ক: পেস সহায়ক উইকেটে পেসারদের চমৎকারভাবে সামলালেন নাজমুল হোসেন শান্ত। দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে নিলেন উত্তরাঞ্চলকে। তবে দুই অফ স্পিনার সোহাগ গাজী ও মোহাম্মদ আশরাফুল লড়াইয়ে রাখলেন পূর্বাঞ্চলকে।
বিসিএলের পঞ্চম রাউন্ডের ম্যাচের প্রথম দিন শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ২০৪ রান। জহুরুল ইসলাম ৪৩ ও আরিফুল হক ১৭ রানে ব্যাট করছেন।
বৃষ্টির বাধায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ২৫ ওভার খেলা কম হয়েছে।
সবুজ ঘাসে ছাওয়া উইকেটে টস জিতে ফিল্ডিং নেওয়া পূর্বাঞ্চলের প্রথম সাফল্য পেতে অপেক্ষা করতে হয় ত্রয়োদশ ওভার পর্যন্ত। বাঁহাতি ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিককে বোল্ড করে ফেরান সোহাগ।
শান্তর সঙ্গে দ্রুত জমে ওঠে ওপেনার মিজানুর রহমানের জুটি। সম্ভাবনাময় এই জুটিও ভাঙেন অফ স্পিনার সোহাগ। তাকে সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে আবু জায়েদের দারুণ ক্যাচে ফিরে যান মিজানুর। ৭৪ বলে খেলা তার ৪৬ রানের ইনিংসে চার ৫টি।
লাঞ্চের আগে আর কোনো উইকেট হারায়নি উত্তরাঞ্চল। লাঞ্চ বিরতির শেষ দিকে বৃষ্টি নামলে লম্বা সময় খেলা বন্ধ থাকে। আবার খেলা শুরু হলে দ্রুত ফিরে যান ফরহাদ হোসেন। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোহাম্মদ সাইফ উদ্দিন।
পূর্বাঞ্চলের দুই পেসার সৈয়দ খালেদ ও আবু জায়েদ দারুণ লাইন লেংথে বল করে ভুগিয়েছেন ব্যাটসম্যানদের। কিন্তু প্রথম দিনে কোনো সাফল্য পাননি তারা দুজন।
এক প্রান্তে বল হঠাৎ নিচু হয়েছে। কখনও বাড়তি বাউন্স পেয়েছেন বোলাররা। সব দারুণভাবে সামাল দিয়েছেন শান্ত। তরুণ বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খেলেছেন নিজের সব শট।
শান্তকে ফিরিয়ে তার সঙ্গে অধিনায়ক জহুরুলের ৭৭ রানের জুটি ভাঙেন আশরাফুল। এলবিডব্লিউ হয়ে ফিরে যাওয়ার আগে ১০৯ বলে ১১ চারে ৭৩ রানের চমৎকার এক ইনিংস খেলেন শান্ত।
পরের ওভারে ধীমান ঘোষকে এলবিডব্লিউ করে উত্তরাঞ্চলকে চাপে ফেলেন আশরাফুল। ১৬৬ রানে ৫ উইকেট হারানো দলকে টানছেন জহুরুল ও আরিফুল। দুই জনে দিনের বাকি সময়টুকু কাটিয়ে দেন নিরাপদে। তাদের ব্যাটে দুইশ পার হয় দলের সংগ্রহ।
আশরাফুল ২২ রানে নেন ২ উইকেট। সোহাগ ২ উইকেট নেন ৬০ রানে।

সংক্ষিপ্ত স্কোর:
উত্তরাঞ্চল: ৬৫ ওভারে ২০৪/৫ (মিজানুর ৪৬, জুনায়েদ ৭, শান্ত ৭৩, ফরহাদ ৮, জহুরুল ৪৩*, ধীমান ১, আরিফুল ১৭*; আবু জায়েদ ০/৬৩, সাইফ ১/৩২, খালেদ ০/২৫, সোহাগ ২/৬০, আশরাফুল ২/২২, মুমিনুল ০/০)

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ এপ্রিল ২০১৮
১৭ বার পঠিত হয়েছে