ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্যোগপূর্ণ আবহাওয়া সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ

প্রতিনিধির নাম :

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রবিবার দুপুরে বিআইডব্লিউটিএর নৌ–নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাকা নদীবন্দর নৌযান পরিদর্শক দীনেশ কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত থাকায় ঢাকা নদীবন্দরের ৪১টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

এদিকে আজ সকালে রাজধানীতে এই মৌসুমের রেকর্ড বৃষ্টি হয়েছে। সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানীতে ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। দেশে বিভিন্ন স্থানে আরও দুই দিন এই ঝড়-বৃষ্টি থাকবে।

ভারী বৃষ্টির সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল ১০ থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ (কালবৈশাখী) ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সেইসঙ্গে বিছিন্নভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মসিংহ, ঢাকা, ফরিদপুর, এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক ৬০ থেকে ৮০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮
১০ বার পঠিত হয়েছে