ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

সাভারে পৃথক স্থান থেকে ৩ জনের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :

ঢাকার অদূরে সাভারের বিরুলিয়ার খাগান ও ভাকুর্তা ইউনিয়ন থেকে ৩ জনের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। সোমবার সকালে পৃথক স্থান থেকে এই লাশ তিনটি করা হয়।

পুলিশ জানায়, ভাকুর্তার সোলাই মার্কেট এলাকার মফিজুল ইসলাম (৪৭) দিনমজুরের কাজ করতো। সকালে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে সকালে পুলিশ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

অন্যদিকে সকালে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় একটি নির্মাণাধীন তিনতলা বাড়ির দোতলায় দেওয়াল ধসে এক রাজমিস্ত্রির মৃত্যু হয় (৪০)। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

অন্যদিকে, সকালে সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকায় একটি বাড়িতে রহস্যজনক অবস্থায় (৬৫) এক ব্যক্তির মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা পুলিশকে না জানিয়ে তার লাশ গ্রামের বাড়ি পাবনা নিয়ে যান।

এবিষয়ে সাভার মডেল থানার ভাকুর্তার পুলিশ ফাঁড়ির ইনচার্য এসআই সুজন বিশ্বাস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পূর্বহাটি এলাকায় কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এটিসহ বাকি দুই লাশ উদ্ধারের ঘটনায় সাভার মডেল থানায় পৃথক ৩টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮
১৯ বার পঠিত হয়েছে