ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

ফিফা ও রাশিয়াকে কার্পেট উপহার দিবে ইরান

প্রতিনিধির নাম :

রাশিয়া বিশ্বকাপ সামনে রেখে ফিফা বিশ্বকাপের থিমে সাতটি পার্সিয়ান কার্পেট ও কম্বল উন্মোচন করেছে ইরান। ফুটবল কর্তৃপক্ষকে সিল্ক কার্পেট উপহার দিবে তারা। আর ইরান যে দলের মুখোমুখি হবে তাদের তারা কম্বল (রাগস) উপহার দিবে।

চারটি বড় কার্পেটে বিশ্বকাপের ট্রফি, রাশিয়া বিশ্বকাপের মাসকট জাবিভাকা এবং ইরান ও রাশিয়ার বিভিন্ন দর্শনীয় স্থানের চিত্র তুলে ধরা হয়েছে। যে কার্পেটটি যাদের উপহার দেয়া হবে সেই কার্পেটে তাদের সম্পর্কে আলাদা চিত্র তুলে ধরা হয়েছে। ধরুন একটি কার্পেট ফিফাকে উপহার দেয়া হবে। সেই কার্পেটে ফিফার লোগো তুলে ধরা হয়েছে।

কার্পেট সরবরাহকারী হামেদ হেইদারি বলেছেন, ‘এই চারটি কার্পেটের মধ্যে একটি দেয়া হবে রাজাভি শ্রিনে। একটি দেয়া হবে ইরানিয়ান ফুটবল ফেডারেশনকে। একটি দেয়া হবে ফিফাকে। আরেকটি দেয়া হবে রাশিয়ান ফুটবল ফেডারেশনকে।’

বুনকারীরা তিনটি ছোট কম্বলও (রাগস) তৈরি করেছেন। ইরান গ্রুপ পর্বে যাদের মুখোমুখি হবে সেই দলগুলোর লোগো এতে ‍তুলে ধরা হয়েছে। গ্রুপ ‘বি’তে মরক্কো, পর্তুগাল ও স্পেনের মুখোমুখি হবে। কার্পেটগুলো ইরান দলের অধিনায়কের মাধ্যমে উপহার হিসাবে প্রদান করা হবে।

হেইদারি বলেছেন, ‘আমরা সাড়ে ছয় মাস আগে এই কম্বল বুননের কাজ শুরু করেছিলাম। দুই শিফটে মোট আটজন লোক এর পেছনে কাজ করেছে। এর ৮০ শতাংশ হচ্ছে সিল্ক।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮
১৪ বার পঠিত হয়েছে