ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি

বগুড়ায় বাসচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

প্রতিনিধির নাম :

বগুড়া: জেলার শহরতলির চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী কোচের চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলেসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদরের শশবিদনী গ্রামের আবুল কালাম (৪২), তার ছেলে হৃদয় (২৬) এবং তাদের পাশ্ববর্তী রজাকপুর গ্রামের অমলের ছেলে গেদা (২২)। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত অনুমান সোয়া ১০টার দিকে ঢাকামুখী শ্রামরী পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচ বিপরীতমুখী মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে মোটরসাইকেলে থাকা আরোহী তিনজন ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় জনতা কোচটি আটক করে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী। সেই সঙ্গে ঘাতক কোচটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭
২৩ বার পঠিত হয়েছে