1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

টানা বৃষ্টিতে দুর্ভোগে রাজধানীবাসী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৩ মে, ২০১৮

দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কখনো গুড়ি গুড়ি তো কখনো মুষলধারে নামছে। তবে আজ সকাল থেকে গগণ ফাটিয়ে বৃষ্টি ঝড়ায় একপ্রকার বিপত্তির সৃষ্টি হয়েছে রাজধানীতে।

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অলিগলি ও ছোট পরিসরের রাস্তাগুলোয় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেন থেকে আবর্জনা উঠে সয়লাব হয়ে গেছে। কোথাও হাটু পানি জমে গেছে। এর মাঝেই চলছে বাস-রিকশা।

এদিকে বৃষ্টির ভোগান্তির পাশাপাশি যুক্ত হয়েছে পরিবহন সংকটও। সুযোগ পেয়ে রিকশা ও অটোরিকশা চালকরা হাঁকাচ্ছেন দু-তিন গুণ ভাড়া।

অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমা লঘুচাপ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ফলে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভোগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভোগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভোগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews