ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

বন্দরে ১৩ হাজার লিটার বিয়ার আটক

প্রতিনিধির নাম :

চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আনা বিভিন্ন ব্র্যান্ডের ১৩ হাজার ১৩১ লিটার বিয়ার ভর্তি একটি ২০ ফুট দীর্ঘ কনটেইনার আটক করেছে কাস্টম হাউস। বুধবার কনটেইনারগুলো আটক করা হয়। আটককৃত কনটেইনার কায়িক পরীক্ষায় ১ হাজার ৯০০ লিটার হানিকেন বিয়ার, ৮১৭ লিটার লেজার বিয়ার, ৭৯২ লিটার জিনজার বিয়ার, ১ হাজার ৪৯৯ লিটার পাওয়ার হর্স এনার্জি ড্রিংক, ৬ হাজার ৪৮ লিটার রেড বুল এনার্জি ড্রিংকসহ মোট ১৩ হাজার ১৩১ লিটার বিয়ার ও সমজাতীয় পানীয় পাওয়া যায়।

কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন ও ‍রিচার্স (এআইআর) শাখার যুগ্ম কমিশনার নূর উদ্দিন মিলন বলেন, ‘আমদানিকারক সোনারগাঁও ট্রেড ইন্টারন্যাশনাল মনোনিত সিঅ্যান্ডএফ এজেন্ট কাবেরি শিপিং কার্ডারেল সুইটনার, কার্বোনেটেড ড্রিংকস, কোকা পাউডার, বেকিং পাউডারসহ বিভিন্ন খাদ্যপণ্যেও ঘোষণা দিয়েছিল। কাস্টম হাউসের জেটি পরীক্ষণ শাখায় কায়িক পরীক্ষার সময় মিথ্যা ঘোষণার বিষয়টি ধরা পড়ে। সেখানে পাওয়া যায় বিভিন্ন ব্রান্ডের বিয়ার ও সমজাতীয় পানীয়।’

তিনি বলেন, ‘বিয়ার আমদানি নিয়ন্ত্রিত পণ্য। যা আমদানির জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছাড়পত্রের প্রয়োজন। যদি আমদানিকারকের ওই ছাড়পত্র থাকে এবং বিয়ারের ওপর প্রযোজ্য শুল্ক-করাদি পরিশোধ করে, তাহলে তা ছাড় করতে পারবে। অন্যথায় রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮
১৭ বার পঠিত হয়েছে