ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা Logo চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা Logo সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের Logo আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম Logo আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন Logo হাতিমারা-ছনবাড়ী সড়ক প্রশস্তকরণে ১৩৫৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ

বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না আফগানরা

প্রতিনিধির নাম :

ঢাকা: ২২৩ রানের লক্ষ্যটা খুব বড় ছিল না। কিন্তু বাংলাদেশের ছুঁরে দেওয়া এই রান তাড়া করতে গিয়ে মাত্র ৭৭ রানে গুটিয়ে গেল আফগান যুবারা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের অনূর্ধ-১৯ দল জয় পেয়েছে ১৪৫ রানের বড় ব্যবধানে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করা বাংলাদেশকে ২২২ রানে আটকে রেখেছিল আফগানিস্তান। রান তাড়া করতে গিয়ে ১৬ রানে ওপেনার নাভিদ ওবাইদকে তুলে নিয়ে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন পেসার অনিক। ৩৪ রানে সেই অনিকের বলেই এলবিডব্লু হন পারওয়াইজ মালিকজাই। এর পর আর কোমর সোজা করে দাঁড়াতে পারেনি আফগানিস্তান। ৩৪ থেকে ৭৭ রানে পৌঁছতেই বাকি আট উইকেট হারায় তারা।

ব্যাট হাতে ২৪ বলে ২৭ রান করার পর বল হাতে ২৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন অনিক। তাই ম্যাচসেরার পুরস্কারও গেছে তাঁর পকেটে। নাঈম ১১ রানের বিনিময়ে পেয়েছেন ৩টি উইকেট। তাঁর করা নয় ওভারের তিনটিই ছিল মেডেন। একটি করে উইকেট নিয়েছেন রবিউল হক ও মনিরুল ইসলাম।

এর আগে ব্যাট করতে নেমে ৩৫ রানে ফিরে যান অধিনায়ক সাইফ হাসান। ৬৯ রানে আরেক ওপেনার পিনাক ঘোষ এলবিডব্লু হলে তৌসিফ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৮৫ বলে ৫২ রান করেন তিনি। শেষের দিকে মাহিদুল ইসলাম ভুঁইয়ার ৩৫, অনিক ইসলামের ২৭ ও রবিউল হকের ১৮ রানের সুবাদে ২২২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

আফগানদের হয়ে ৪ উইকেট শিকার করেন মজিবুর রহমান। তারিক স্টানিকজাই পেয়েছেন দুটি উইকেট। দ্বিতীয় ওয়ানডে হবে ৩০ সেপ্টেম্বর, একই ভেন্যুতে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
১৮ বার পঠিত হয়েছে