1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে অবৈধ বিদেশি সিগারেট জব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান : মিলন জ্বালানি তেল বিক্রির বিধিনিষেধ তুলে নিলো সরকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের বৈঠক মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল

স্ত্রীকে ফিরিয়ে এনে না দেয়ায় বাবাকে খুন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৭ মে, ২০১৮

টাঙ্গাইলে স্ত্রীকে ফিরিয়ে এনে না দেয়ায় বাবাকে কুপিয়ে হত্যা করেছেন  ছেলে। নিহতের নাম জব্বার আলী(৬৫)। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাচিনা গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে রবিবার সকালে ছেলে বিল্লাল হোসেনকে (২৮) আটক করা হয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, বিল্লাল হোসেনের স্ত্রী কিছুদিন পূর্বে বাড়ি থেকে চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য বিল্লাল হোসেন তার বাবাকে চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ বাধে। শনিবার দিবাগত রাতে জব্বার আলীকে ঘর থেকে বাইরে ডেকে এনে ছেলে বিল্লাল হোসেন তাকে কুপিয়ে হত্যা করেন। রবিবার সকালে জব্বার আলীর লাশ ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। অভিযুক্ত ছেলে বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শুকুর মামুদ বলেন, বিল্লাল হোসেনের অত্যাচারে তার স্ত্রী চলে গেছেন। এর আগেও তিনি এলাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটিয়েছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews