ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

২০ মেট্রিক টন ‘সরকারি’ চাল জব্দ

প্রতিনিধির নাম :

গোপালগঞ্জের কাশিয়ানীতে ২০ মেট্রিক টন চাল জব্দ করা হয়েছে। কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মাঈন উদ্দিন শনিবার রাতে উপজেলার রামদিয়া বাজারের সিকদার এন্টারপ্রাইজ-এ অভিযান চালিয়ে সরকারি চাল মনে করে এসব চাল জব্দ করেন। জব্দ ৬৬৬ বস্তার প্রতিটিতে ৩০ কেজি করে চাল রয়েছে।

চালের মালিক রামদিয়া বাজারের নুরুল ইসলাম সিকদার। তিনি প্রশাসনের কাছে বলেন, এসব চাল টুঙ্গিপাড়া থেকে কিনে এনেছেন। কিন্তু তাৎক্ষণিক তিনি কোন কাগজপত্র দেখাতে পারেননি।

যে কারণ ইউএনও ওই গুদাম ঘরে তালা লাগিয়ে সিলগালা করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রেখে দেন।

এ ব্যাপারে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মাঈন উদ্দিন জানান, স্থানীয়দের অভিযোগে আমরা ওই ঘরে অভিযান চালাই। বস্তায় সরকারি খাদ্য সহায়তা লেখা  ৩০ কেজির বস্তায় ৬৬৬ বস্তা চাল পাওয়া যায়। এই কারণে চালগুলো জব্দ করা হয়েছে। ব্যবসায়ীর কাছে কাগজপত্র চেয়েছিলাম। তিনি আমাদের কোন কাগজপত্র দাখিল করতে পারেনি।  সোমবার তার কাগজ দেখানোর কথা। কাগজ দাখিলের পর বোঝা যাবে- জব্দ চাল বৈধ, না অবৈধ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮
২৮ বার পঠিত হয়েছে