সর্বশেষ সংবাদ:
আইএসের হামলায় চার রুশ সেনা নিহত

সিরিয়ার দেইর আজ-জোরে সন্ত্রাস বিরোধী অভিযানে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে চার রুশ সেনা প্রাণ হারিয়েছেন। খবর বিবিসির।
রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সিরিয়ার সামরিক বাহিনীর নির্দেশনায় অভিযান চালানোর সময় দুজন রুশ সামরিক উপদেষ্টা নিহত হন এবং পাঁচজন গুরুতর আহত হন। পরে আহতদের মধ্যে দুজন সেনার মৃত্যু হয়।
গত নভেম্বরে সিরিয়ার সেনাবাহিনী দেইর আজ-জোর শহর দখল করে নেয়। কিন্তু অঞ্চলটিতে এখনো ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের উপস্থিতি রয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা এই হামলায় ৪৩ জন জঙ্গিকে হত্যা করেছে।
২০১৫ সাল থেকে সিরিয়া যুদ্ধে অংশ নিয়ে এখন পর্যন্ত ৯০ জন রুশ সেনা নিহত হয়েছেন।
Tag :
























