ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে বাবর Logo নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে Logo শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী Logo দক্ষিণ লেবাননে ইসরাইলের ‘সুপরিকল্পিত’ ধ্বংসযজ্ঞের নিন্দা লেবাননের Logo মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী Logo স্পোর্টিং থেকে দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট Logo কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ Logo ভোরে সুদানের রাজধানীসহ উত্তরাঞ্চলের দুই শহরে ড্রোন হামলা

সমুদ্রসীমায় মার্কিন যুদ্ধ জাহাজ, চীনের তীব্র প্রতিক্রিয়া

প্রতিনিধির নাম :

দক্ষিণ চীন সাগরে নিজেদের সমুদ্রসীমায় বিনা অনুমতিতে দুইটি মার্কিন যুদ্ধ জাহাজ প্রবেশ করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। এই অনুপ্রবেশে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ দেশটির। একই সঙ্গে এ ঘটনাকে উসকানিমূলক বলেও মন্তব্য করেছে চীন।

বেইজিং জানায়, রবিবার দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপের ১২ নটিক্যাল মাইলের ভেতরে পৌঁছেছে মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ ইউএসএস হিগিনস এবং ক্রুজার অ্যান্টাইট্যাম।

পাল্টা পদক্ষেপ হিসেবে যুদ্ধ জাহাজ দুটোকে দ্রুত চলে যেতে বলার জন্য এরই মধ্যে সেখানে যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান পাঠিয়েছে চীন। যদিও এটাকে নিয়মিত নজরদারির অংশ বলে দাবি করছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি হাওয়াই দ্বীপের একটি যৌথ সামরিক মহড়া থেকে চীনকে বাদ দেয় যুক্তরাষ্ট্র।  এরপরই রবিবার দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধ জাহাজের তৎপরতার খবর পাওয়া যায়।  চীনের দাবি, প্যারাসেল দ্বীপটি তাদের, যদিও ভিয়েতনাম এবং তাইওয়ানও দ্বীপটির মালিকানা দাবি করে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮
১৯ বার পঠিত হয়েছে