1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন জ্বালানি তেল পাচার রোধে চুয়াডাঙ্গায় বিজিবির তল্লাশি জোরদার হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে ইরানের রেভোল্যুশনারি গার্ড রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

দুই পুঁজিবাজারে পতন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও দেশের দুই পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এ নিয়ে টানা দুই দিন পড়ল বাজার।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমলেও টাকার অংকে বেড়েছে লেনদেন। আর অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইতে সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও।

ডিএসইতে ৫৬৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৩২ কোটি ৬৯ লাখ টাকা বেশি। সোমবার ডিএসইতে ৪৩১ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছিল।

দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৪০৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৫৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পাঁচ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ছয় পয়েন্টে।

লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট কমেছিল।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো: বেক্সিমকো, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, মুন্নু সিরামিক, নাহি অ্যালুমিনিয়াম, আলিফ ইন্ডাস্ট্রিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, অ্যাডভেন্ট ফার্মা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বিএসআরএম এবং কুইন সাউথ টেক্সটাইলস।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০ কোটি ৫১ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৭০৭ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews