ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

‘লক্ষ্য একটাই সিরিজ জয়’

প্রতিনিধির নাম :

সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেট, ক্রিকেট, Shakib Al Hasan, Bangladesh Cricket, Cricket, Rtvonline

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বৃহস্পতিবার সকাল দশটার ফ্লাইটে দেশ ছাড়লেন টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকা ছাড়ার আগে তার কন্ঠে ছিলো সিরিজ জেতার লক্ষ্য।

আসন্ন সিরিজে আফগানিস্তানের বোলিং বিভাগ নিয়ে বেশ শঙ্কায় পুরো বাংলাদেশ টিম। তাদের আছে বিশ্বসেরা স্পিন জাদুকর রশিদ খান। যার স্পিন ঘূর্ণিতে যেকোন দলেরই অঘটন ঘটতে পারে। তাছাড়া ‌র‌্যাংকিংয়েও টাইগাদের চেয়ে অনেকটা এগিয়ে তারা। সবকিছু মিলিয়ে আসন্ন সিরিজে আফগানদেরই এগিয়ে রাখা যায়।

তবে সবার প্রতিকুল চিন্তার মাঝেও টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন নির্ভার। অনেকটা ভয় আর আশঙ্কা ছাড়াই আজ ঢাকা ছাড়লেন তিনি। যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দাঁড়িয়ে আশাবাদী কন্ঠেই বলেছেন,‘আমাদের লক্ষ্য শুধু সিরিজ জয়। তবে আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে চাই। প্রথম ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো করতে পারলে সিরিজ আমাদের দিকে থাকবে। আর সেই লক্ষ্য এবং পরিকল্পনা বাস্তবায়ন করার কথাই আমরা ভাবছি।’

বাংলাদেশের বোলিং বিভাগের মূল ভরসা মোস্তাফিজুর রহমান। আর আফগানদের সঙ্গে পাল্লা দেওয়ার লড়াইয়ে বাংলাদেশ টিমে তার কোন বিকল্প নেই। কিন্তু চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ।

দেরাদুনে তাকে মিস করছে পুরো টাইগার শিবির। বাদ নন অধিনায়ক সাকিবও। মোস্তাফিজকে নিয়ে তিনি জানান, ‘আফগানিস্তান সিরিজে আমরা মোস্তফিজকে অনেক বেশি মিস করবো। কারণ সে আমাদের দলের অনেক গুরুত্বপূর্ণ বোলার।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
৫৫ বার পঠিত হয়েছে