ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

কুমিল্লায় মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :

কুমিল্লার সদর দক্ষিণে এক মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার একটি খালের পাশ থেকে  লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে মনির হোসেন (৪৫) আর ফেরেনি। রাতে চৌয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের পাশে তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মনির হোসেন মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন করতে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্ত রির্পোট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

মৃত মনির হোসেনের বাড়ি কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ২৭ নং ওয়ার্ডের সদর দক্ষিণ উপজেলার উলুরচর গ্রামে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮
১৮ বার পঠিত হয়েছে