ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

চার যমজের দুজনকে দত্তক দিতে চান মা-বাবা

প্রতিনিধির নাম :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি প্রাইভেট হাসপাতালে গত বুধবার ভোররাতে এক মায়ের কোলে জন্ম নেয়া চার সন্তানের মধ্যে দুই সন্তানকে  দত্তক দিতে চায় হতদরিদ্র ওই পরিবারটি।

নবীনগর সদরের গ্রামীণ জেনারেল হাসপাতালের মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. সামী ত্বা-হা কবীর (মীম) জানান, অভাবের সংসারে আগেও চার সন্তান ও সদ্য এক সাথে জন্ম নেয়া চার সন্তানের চিকিৎসা ও ভরণ-পোষণ করতে অক্ষম পরিবারটি দুই সন্তানকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেয়।

তিনি আরও জানান, বর্তমানে শিশুরা স্বাভাবিক ও সুস্থ আছে। তবে ছেলে শিশুটির ওজন স্বাভাবিকের চেয়ে কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া প্রয়োজন। কিন্তু ওই পরিবারের সামর্থ্য না থাকায় এখানে আমরা যতটুকু সম্ভব উন্নত চিকিৎসা দিচ্ছি।

ওই চার নবজাতকের বাবা ক্ষুদ্র মাছ ব্যবসায়ী হোসেন মিয়া তার অভাবের দৈন্যদশা জানিয়ে সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল ও মঙ্গল চিন্তা করে দুই সন্তানকে দত্তক দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

গত বুধবার পিয়ারা বেগম (৩৫) নামে এক মা চার যমজ শিশুর জন্ম দেন। তিনি পাশের রায়পুরা উপজেলার শান্তিপুর গ্রামের বাসিন্দা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮
১৬ বার পঠিত হয়েছে