ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম :

জয়পুরহাটের কালাইয়ের বানদিঘি গ্রামে যৌতুকের দাবিতে নুরুন্নাহার (২৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মাহমুদুল হাসান ও তার বাবা-মায়ের বিরুদ্ধে।

শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। রাতেই মেয়ের বাবা একই উপজেলার চেচুরিয়া গ্রামের আব্দুর নুর হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিহতের বাবা আব্দুর নুর জানান, ছয় বছর আগে বানদিঘি গ্রামের মাহমুদুল হাসানের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে প্রায়ই মারধর করত। শনিবার রাতেও তাকে যৌতুকের দাবিতে মারপিট করে এবং শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা করেছে বলে তাদের খবর দেয়।

কালাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। থানায় মামলা হয়েছে, অচিরেই দোষীদের গ্রেপ্তার করা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮
২০ বার পঠিত হয়েছে