ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ

নরসিংদীতে যুবদলের একাংশের ঝাড়ু মিছিল

প্রতিনিধির নাম :

নব গঠিত নরসিংদী জেলা যুবদলের কমিটিকে অবৈধ দাবি করে এর  প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে নরসিংদী জেলা যুবদলের একাংশ। রবিবার বিকালে শহরের চিনিশপুর গ্যাস অফিস থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় ঘুরে পুনরায় গ্যাস অফিসের সামনে এসে শেষ হয়।

মিছিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, যুবদল সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে শ্লোগান দেন নেতাকর্মীরা।

গত শুক্রবার যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জেলা যুবদল আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুৎকে সভাপতি, যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান সরকারকে সাধারণ সম্পাদক ও মোকারম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে নরসিংদী জেলা কমিটি ঘোষণা করেন। নব ঘোষিত কমিটিতে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হয়নি দাবি করে এই কমিটি বাতিল করে পুণরায় কমিটি ঘোষণার দাবি জানান পদবঞ্চিত নেতাকর্মীরা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮
১৭ বার পঠিত হয়েছে