1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষককে মারধর: চট্টগ্রাম ছাত্রলীগ নেতা রনি কারাগারে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৪ জুন, ২০১৮

চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় করা মামলায় নগর ছাত্রলীগের সদ্য অব্যাহতিপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

সোমবার সকালে চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওসমান গণির আদালতে হাজির করে জামিন চাইলে বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে রনির পক্ষে আইনজীবী ছিলেন শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) সাহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৩ এপ্রিল নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে একটি মামলা করেন কলেজ শিক্ষক জাহেদ খান। এ মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন নেন রনি। জামিনের মেয়াদ শেষ হলে আজ আদালতে হাজিরা দিতে আসলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, নগরীর চকবাজারের চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড. জাহেদ খানকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় সদ্য বহিষ্কৃত নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ সাত ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে চকবাজার থানায় একটি মামলা করা হয়। কলেজটির অধ্যক্ষ জাহেদ খান বাদী হয়ে মামলাটি করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews