ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

নেইমারের দুর্দান্ত ফেরা

প্রতিনিধির নাম :

ম্যাচের প্রায় শেষ সময় পর্যন্ত দাপিয়ে বেড়িয়েছেন মাঠ। কিন্ত ৮২ মিনিটে স্ট্রেচারে শুয়ে মাঠের বাইরে যেতে হয় তাকে। শঙ্কায় পড়ে মাঠে উপস্থিত দর্শক। ম্যাচ শেষেই আরও হতাশার খবর। ইনজুরির জন্য মিস হতে পারে রাশিয়া বিশ্বকাপ! মুষড়ে পড়ে ফুটবল ভক্তরা।

সেদিন কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। দুয়ারে বিশ্বকাপ। কোনো গড়িমসি করলেই মিস হতে পারে বিশ্বকাপ। তাই চলে এলেন ব্রাজিল। শুলেন দলীয় চিকিৎসকের ছুরি-কাঁচির নীচে। প্রায় সাড়ে তিন মাস ধরে চলে পুনর্বাসন। সময় যত গড়ায় বেরোতে থাকে স্বস্তির খবর।

ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ব্রাজিলিয়ান মিড-ফিল্ডার এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন ক্রোয়েশিয়া ম্যাচে নামতে পারেন সেলেকাওদের প্রাণভোমরা নেইমার। নিশ্চয়তা না থাকলেও কথা সত্যি হয়েছে তার।

কাঁদতে-কাঁদতে বেরিয়েছিলেন মাঠ থেকে, ফিরেছেন হাসতে-হাসতে। ৬৯ মিনিটে ক্রোয়েট ডিফেন্ডারদের ভেলকি দেখিয়ে জোরালো শটে বল পাঠালেন জালে। এরপরেই দেখা যায় নেইমারের বুনো উদযাপন। অ্যানফিল্ডের দর্শকরাও দেখতে পেয়েছেন নেইমারের ঝলক।

নেইমার ফিরেছেন এতেই খুশি ছিলেন সেলেকাও বস তিতে। তার থেকে কিছু আশাই করেননি তিনি। তিতে বলেন, ‘আমি তার থেকে খুব কমই চেয়েছি, কিন্ত যে পারফরম্যান্স ও দেখিয়েছে তাতে আমি অনেক খুশি’।

নেইমার প্রমাণ করেছেন রাশিয়া বিশ্বকাপের জন্য ১০০ ভাগ ফিট তিনি। কোচ তিতের সেরা অস্ত্রকে পেতে প্রার্থনায় মগ্ন ছিল পুরো ব্রাজিল। ২০১৪ সালে জার্মানদের বিপক্ষে মারাকানায় ভরাডুবি দেখেছিলেন নিজের চোখে।

অনেকে ভেবেছিলেন এবারও হয়ত পাওয়া যাবেনা নেইমারকে। কিন্ত ফিট হয়েই তিনি ফিরলেন রাশিয়া বিশ্বকাপের মঞ্চে। গোল দিয়ে সতর্ক করে দিলেন প্রতিপক্ষের রক্ষণভাগকে।

এর চেয়ে দুর্দান্ত ফেরা কয়জনের ভাগ্যে লেখা থাকে?

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:১২ অপরাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮
১৯ বার পঠিত হয়েছে