ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ

চাঁদপুরে অপহরণের ৫ দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :

চাঁদপুরের মতলব উত্তরে অপহরণের পাঁচদিন পর পাঁচ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সাদুল্যাপুর এলাকার একটি সেতুর নিচ থেকে লাশ উদ্ধার করা হয়।

শিশুটির নাম তানজিলা আক্তার। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

তানজিলা উপজেলার সটাকি গ্রামের দিনমজুর  হারুনের মেয়ে। গত ১ জুন শুক্রবার বাড়ি থেকে সে নিখোঁজ হয়।

মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জানান, তানজিলার খোঁজ না পেয়ে তার বাবা-মা গ্রামে খুঁজতে বের হলে জানতে পারেন, চাচাতো ভাই নূরুল আমিনের ছেলে আমান উল্লাহর সঙ্গে তাকে মোটরসাইকেলে দেখা গেছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ নুরুলকে আটক করলে তিনি তানজিলাকে অপহরণের কথা স্বীকার করেন। পরে নূরুল আমিনকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় মেয়েটির বাবা থানায় একটি অপহরণ মামলা করেছেন বলে জানান ওসি। ওসি আরও জানান, অভিযুক্ত আমান উল্লাহকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে  পাঠানো হয়েছে। রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে অপহরণ ও হত্যার রহস্য উৎঘাটিত হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮
১৪ বার পঠিত হয়েছে