1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে মাঠে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন জ্বালানি তেল পাচার রোধে চুয়াডাঙ্গায় বিজিবির তল্লাশি জোরদার হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে ইরানের রেভোল্যুশনারি গার্ড রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

আর্জেন্টিনাকে নিয়ে আবারও ‘সার্কাস’ শুরু হয়েছে!

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১১ জুন, ২০১৮

রাশিয়া বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ৯ জুন ইসরাইলের মুখোমুখি হওয়ার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু ইসরাইল-ফিলিস্তিনের মধ্যেকার সংঘাতের কারণে নানাভাবে সমালোচিত হয় মেসিরা। যার কারণে ম্যাচটি বাতিল করে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।

বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই যেন আর্জেন্টিনা দলকে নিয়ে বিতর্ক বাড়ছে। প্রথমে ইসরাইল ম্যাচকে ঘিরে বিতর্ক। এখন আবার শুরু হয়েছে কোচ সাম্পাওলিকে নিয়ে।

আর্জেন্টিনার কয়েকটি ওয়েবসাইটে খবর ছড়িয়েছে, সাম্পাওলি নাকি হোটেলের এক মহিলা কর্মীর সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হন। এর পরে ওই কর্মী নাকি পুলিশের কাছে অভিযোগ জানানোর হুমকি দিয়েছেন।

যদিও এ নিয়ে আর্জেন্টিনা ফুটবল সংস্থার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেয়া হয়নি। তবে টুইটারে আর্জেন্টিনার এক সাংবাদিক মন্তব্য করেছেন, ‘অভিযোগ সত্যি হোক বা মিথ্যে, ঘটনা হলো জাতীয় দলকে ঘিরে আবার সার্কাস শুরু হয়েছে।’

এরই মধ্যে আবার চোট পেয়ে ছিটকে যাওয়া ম্যানুয়েল লানসিনিকে পরিবর্তন করে মিডফিল্ডার এনসো পেরেস-কে ডেকে নিয়েছেন আর্জেন্টিনার কোচ সাম্পাওলি। রিভার প্লেটের এই সেন্ট্রাল মিডফিল্ডার দেশের হয়ে ২৩টি ম্যাচ খেলেছেন। ৩৫ জনের দলে থাকলেও চুড়ান্ত দলে সুযোগ না পাওয়ায় ছুটি কাটাতে চলে গিয়েছিলেন পেরেস।

খবর পেয়ে তার প্রাথমিক প্রতিক্রিয়ায় পেরেস জানিয়েছেন, ‘আমাকে এখন ঘুম থেকে জেগে উঠতে হবে! এই মাত্র জানতে পারলাম যে আমাকে রাশিয়া যেতে হবে। এ বার আমাকে সে জন্য প্রস্তুতি নিতে হবে। আমার ক্লাব কোচ দেসিও আমাকে প্রথম খবরটা দেন।’

শনিবার ব্রিটিশ দৈনিককে দেয়া সাক্ষাৎকারে মাসচেরানো বলেছেন, ‘আশা করছি, রাশিয়া বিশ্বকাপে আমরা সেরা ফর্মের মেসিকে দেখতে পারব। ও কী রকম খেলবে না খেলবে, তার ওপর আর্জেন্টিনার ভাগ্য অনেকটাই নির্ভর করে থাকবে। দল হিসেবে আশা করব, আমরা সতীর্থরা, মেসির পর্যায়ের ফুটবল খেলতে পারব।’

আইসল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে আর্জেন্টিনার। প্রতিপক্ষকে নিয়ে মাসচেরানোর মন্তব্য, ‘ওদের হয়তো ফুটবল ইতিহাস সে রকম দীর্ঘ নয়, কিন্তু এই প্রজন্ম ভাল খেলছে।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews