ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

নারী ক্রিকেট দলকে দুই কোটি টাকা পুরস্কার

প্রতিনিধির নাম :

এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলকে দুই কোটি টাকা পুরস্কার দিচ্ছে ক্রিকেট বোর্ড বিসিবি। গতকাল এমন ঘোষণা দেন বিসিবি প্রধান নাজমুল হাসান। চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের প্রত্যেক খেলোয়াড় ও কোচ পাচ্ছেন ১০ লাখ টাকা।
ক্রিকেটপাগল দেশবাসীর ভালোবাসা নিয়ে মালয়েশিয়া থেকে ফিরেছে নারী ক্রিকেট দল। গতকাল বিকালে হযরত শাহ্‌জালাল বিমানবন্দরে পা রাখেন সালমা খাতুন, রুমানা আহমেদরা। সেখান থেকে সরাসরি এসে যোগ দেন সংবর্ধনাস্থল হোটেল সোনারগাঁয়ে। সেখানেই বাংলাাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিহাস গড়া নারী দলকে বরণ করে নেয় ফুলেল সংবর্ধনায়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বোর্ড পরিচালকরা সেই সময় উপস্থিত ছিলেন। মূলত এটি বিসিবি আয়োজিত ইফতার পার্টি। কিন্তু ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা ছিনিয়ে এনেছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি কোন আন্তর্জাতিক আসরে প্রথম শিরোপা । তা এসেছে নারী দলের হাত ধরে। যা এখনো করে দেখাতে পারেননি ছেলেরা। যে কারণে ইফতার পার্টি রূপ নেয় নারী ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তামিম ইকবাল, মুশফিকুর রহীমরাও। গতকাল মালয়েশিয়া থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সে ৬টা ৫০ মনিটিে ঢাকা হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সালমারা। এবার শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে এশিয়া কাপ শুরু করলেও পরে টানা পাঁচ ম্যাচে টাইগ্রেসরা দাপুটে পারফরম্যান্স দিয়ে রচনা করেছেন নতুন ক্রিকেট ইতিহাস। নারী এশিয়া কাপে তাদের প্রথম জয় আসে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ৭ উইকেটের বড় ব্যবধানে। এরপর সালমারা ভারতের বিপক্ষও দেখেন ৭ উইকেটের জয়। এশিয়া কাপে এটি ছিল ৩৪ ম্যাচ পর ভারত নারী দলের প্রথম হার। পরে থাইল্যান্ড ও মালয়েশিয়াকে উড়িয়ে ফাইনালে পা রাখে টিম টাইগ্রেস। আর ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা উৎসব করে বাংলাদেশ। ভারতকে ১১২ রানে আটকে দিয়ে শেষ বলে নাটকীয় জয় পায় সালমাবাহিনী।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮
১৯ বার পঠিত হয়েছে