1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ইউরোপের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে বাস্তবসম্মত ‘রোডম্যাপ’ তৈরির তাগিদ তথ্যমন্ত্রীর নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন : আইনমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য, বায়োইকোনমি রেজুলেশন গৃহীত রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা জান্তা ঘাঁটিসহ মালির বিভিন্ন জেলায় সংঘর্ষ রুশ হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ২১ ইসরাইলি হামলায় লেবাননে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস অর্ধ লক্ষাধিক ঘরবাড়ি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ওয়াশিংটনে ইসরাইল-লেবানন বৈঠক

‘বেশি সুদে’র ঋণে বিমান কিনছে সরকার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২ জুলাই, ২০১৮

বহুজাতিক ব্যাংক এইচএসবিসি থেকে কঠিন শর্তে ঋণ নিয়ে মোট ছয়টি বিমান কিনতে যাচ্ছে সরকার। এর মধ্যে দুটি বিমান আসবে চলতে বছরেই এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

রবিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে হার্ড টার্ম লোন (কঠিন শর্তের ঋণ) কমিটির বৈঠক হয়। বিকালে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই বিষয়টি নিশ্চিত করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আজকে দুই বোয়িং কেনার জন্য এইচইসবিসি হংকংয়ের কাছ থেকে ২৭০ মিলিয়ন (বাংলাদেশি মুদ্রায় দুই হাজার দুইশ কোটি টাকার বেশি) ডলার ঋণ নেয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এ ঋণের সুদের হার লন্ডন ইন্টার ব্যাংকের (লাইবর) রেটের সঙ্গে প্লাস ২ দশমিক ১৬ শতাংশ। সব মিলিয়ে সুদহার হবে ৭ দশমিক ২ শতাংশ। ১২ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।’

সুদহার দেশের তুলনায় বেশি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘হার্ড টার্ম লোনে সুদহার সব সময় বেশি হয়।’

বাংলাদেশ সরকার বিভিন্ন দেশ ও সংস্থার কাছ থেকে যে ঋণ নিয়ে থাকে, তার সুদহার থাকে কম। আর পরিশোধের সময়ও পাওয়া যায় বেশি।

বিমান বাংলাদেশ এমনিতেই লোকসানি প্রতিষ্ঠান। এরপরও চড়া সুদ দিয়ে বিমান কেনার যৌক্তিকতার বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বের কোনো দেশের রাষ্ট্রীয় বিমান লাভজনক নয়। কিন্তু যাত্রীদের চাহিদা মেটাতে নতুন বিমান কিনতেই হবে।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews