ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি

পুনরায় ময়নাতদন্তের জন্য সোনিয়ার মরদেহ উত্তোলন, প্রতিবাদ অব্যাহত

প্রতিনিধির নাম :

পঞ্চগড় প্রতিনিধি :  দাফনের ৬ দিন পর রহিমা আক্তার সোনিয়ার মরদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেনের উপস্থিতিতে সোনিয়ার মরদেহ উত্তোলন করা হয়।

এসময় তেতুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সরেস চন্দ্র, মামলার তদন্তকারী কর্মকর্তা তেতুলিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুস সবুর, ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনিসুর রহমানসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

গত সোমবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৪ এর বিচারক মো. জাহাঙ্গীর আলম সোনিয়ার মরদেহ উত্তোলনের জন্য নির্দেশ দেন।

এদিকে, পুলিশের আবেদনের প্রেক্ষিতে অভিযুক্ত ২ আসামীকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত সোমবার পুলিশ আসামীদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ।

অন্যদিকে, সোনিয়ার আত্মহত্যায় প্ররোচনা কারী আসামী রাজন ও আতিকের বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন অব্যাহত রয়েছে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন।

রহিমা আক্তার সোনিয়া গত ১০ অক্টোবর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। গত ১১ অক্টোবর একটি ইউডি মামলার প্রেক্ষিতে সোনিয়ার লাশের প্রার্থমিক ময়নাতদন্ত হয়।

শুরুতে পরিবারের পক্ষ থেকে মামলা গ্রহণে গড়িমসি করে পুলিশ। পরে লাশ দাফনের ৪ দিন পর পরিবারের পক্ষ থেকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলা গ্রহণ করে তেঁতুলিয়া থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, ধর্ষণের আলামত নির্ণয়ের জন্যই পুনরায় ময়নাতদন্ত করা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
২৩ বার পঠিত হয়েছে