ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

আশুলিয়ায় যাত্রীবাহী বাস-ক্যাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ২০

প্রতিনিধির নাম :

আলমাস হোসেনঃ আশুলিয়ায় যাত্রীবাহী বাস ও ক্যাভার্ড ভ্যানের মুখো-মুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ২০ জন। সোমবার (২ জুলাই) বিকেলে বাইপাইল-আব্দুল­াহপুর মহাসড়কের আশুলিয়ার মড়াগাং এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেলে আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের একটি মাল বোঝাই ক্যাভার্ড ভ্যান আব্দুল­াহপুর যাচ্ছিলো। এসময় ক্যাভার্ড ভ্যানটি আশুলিয়ার মড়াগাং এলাকায় পৌছলে ওভার টেকিং করতে গিয়ে ক্যাভার্ড ভ্যানটির সাথে আশুলিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মিনি বাসের সংঘর্ষ ঘটে। এসময় ক্যাভার্ড ভ্যানে থাকা চালক জালাল শেখ ও শারমিন গ্রুপের ডেলিভারি ম্যান মিরাজ ইসলামসহ বাসের অন্তত ২০ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রæত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মিরাজকে মৃত ঘোষনা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। নিহত মিরাজের বাড়ি বরগুনা জেলার আমতলি থানা এলাকায়।
এবিষয়ে শারমিন গ্রুপের এ্যাডমিন ম্যানেজার আবুল হোসেন মিনা বলেন, এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন। পরে আহতদের দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮
২০ বার পঠিত হয়েছে