ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের সূচি

প্রতিনিধির নাম :
মঙ্গলবার রাতে শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর খেলা। শেষ ষোলো থেকে আট দল এবারের আসর থেকে বিদায় নিয়েছে। বাকি আট দল সুযোগ করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে।
শেষ আটে সুযোগ পাওয়া দলগুলো হলো- স্বাগতিক রাশিয়া, উরুগুয়ে, ফ্রান্স, ব্রাজিল, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সুইডেন ও ইংল্যান্ড। শেষ ষোলো থেকে বাদ পড়া আটটি দল হল- আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, ডেনমার্ক, মেক্সিকো, জাপান, সুইজারল্যান্ড ও কলম্বিয়া।
আগামী ৬ জুলাই থেকে শুরু হবে চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। ওই দিন দুটি ম্যাচ রয়েছে। নিজনি নভগোরোদ স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
ওইদিন টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ বেলজিয়াম। কাজান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
৭ জুলাই সামারাতে টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে সুইডেন ও ইংল্যান্ড। একই দিন সোচিতে বাংলাদেশ সময় রাত ১২টায় লড়বে স্বাগতিক রাশিয়া ও ক্রোয়েশিয়া।
কোয়ার্টার ফাইনাল শেষে ১০ ও ১১ জুলাই হবে এবারের আসরের দুটি সেমিফাইনাল। ১৪ জুলাই হবে তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচ। ১৫ জুলাই মস্কোতে ফাইনাল দিয়ে শেষ হবে ২১তম ফুটবল বিশ্বকাপ।
কোয়ার্টার ফাইনালের সূচি :
৬ জুলাই : ফ্রান্স-উরুগুয়ে (রাত ৮টা)।
৬ জুলাই : ব্রাজিল-বেলজিয়াম (রাত ১২টা)।
৭ জুলাই : ইংল্যান্ড-সুইডেন (রাত ৮টা)।
৭ জুলাই : রাশিয়া-ক্রোয়েশিয়া (রাত ১২টা)।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮
১৫ বার পঠিত হয়েছে