ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

ট্রলার দুর্ঘটনা : ৪ নিখোঁজের লাশ মিলল শীতলক্ষ্যায়

প্রতিনিধির নাম :
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলার দুর্ঘটনার পর নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শীতলক্ষ্যার টানবাজার লবণঘাট এলাকা থেকে মঙ্গলবার সকালে লাশগুলো উদ্ধার করা হয়। এর আগে রবিবার সন্ধ্যায় ট্রলার দুর্ঘটনাটি ঘটে।
উদ্ধারকৃত লাশগুলোর পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বন্দর উপজেলার মদনগঞ্জ ইসলামপুরের রমিজ উদ্দিনের ছেলে ইমন (১৮), একই এলাকার কানাই মিয়ার ছেলে দ্বীন ইসলাম (৩৫), আনোয়ার হোসেন সালান (৩৫) ও জনি (২৩)।
জানা যায়, শীতলক্ষ্যা নদীর সেন্ট্রাল খেয়াঘাট এলাকা থেকে রবিবার সন্ধ্যায় ট্রলার ভরে যাওয়ার পর ছাদে উঠে প্রায় ৬০ থেকে ৭০জন যাত্রী মদনগঞ্জ ঘাটের উদ্দেশে রওনা দেয়। অতিরিক্ত যাত্রীর চাপে ট্রলারটি ছাড়ার সঙ্গে সঙ্গে কাত হয়ে যায়। এসময় কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। ফলে এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ চার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
২২ বার পঠিত হয়েছে