ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ

সরকারি জমির বাঁশ কাটতে বাধা দেয়ায় ভূমি কর্মকর্তাকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম :

সরকারি জমির বাঁশ কাটাকে বাধা দেয়ায় মাদারীপুরের কালকিনি উপজেলায় মো. মিজানুর রহমান (৪৬) নামে এক ইউপি ভূমি কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে স্থানীয় কয়েকজন যুবক।সোমবার বিকালে কাজীবাকাই ইউপি ভূমি অফিসে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই কর্মকর্তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ হামলার ঘটনায় মঙ্গলবার সকালে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মিজানুর রহমান উপজেলার কাজীবাকাই ইউপি ভূমি কর্মকর্তার দায়িত্বে রয়েছেন।ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, কাজীবাকাই ইউপি ভূমি অফিসের জায়গায় লাগানো বাঁশ ও বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। কোনো প্রকার অনুমতি না নিয়ে ওই বাঁশ জোরপূর্বক কাটতে যান পূর্বমাইজপাড়া গ্রামের লালন সরদার ও কাঞ্চন সরদারসহ বেশ কয়েকজন যুবক।

এ সময় তাদের বাধা দিলে ইউপি ভূমি কর্মকর্তা মিজানুর রহমান। এতে ক্ষিপ্ত হয়ে লালন সরদার তার লোকজন নিয়ে সোমবার বিকালে ভূমি কর্মকর্তা মিজানুর রহমানকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় কাজীবাকাই ইউপি উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ফারুক হোসেন বাদী হয়ে ডাসার থানায় একটি মামলা দায়ের করেন।

আহত মিজানুর রহমান বলেন, সরকারি জমির বাঁশ রক্ষা করতে গিয়ে আমাকে হামলার শিকার হতে হয়েছে। আমি হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাই।

এ বিষয় অভিযুক্ত লালন সরদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে এলাকায় পাওয়া যায়নি।

ডাসার থানার ওসি মো. এমদাদুল হক বলেন, এ হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
১২ বার পঠিত হয়েছে