ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ

বিএনপি নির্বাচনে যেতে চায়: মির্জা ফখরুল

প্রতিনিধির নাম :

ঠাকুরগাঁও প্রতিনিধি:

আলোচনার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচনে যেতে চায়। গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচন ছাড়া আর কোনো পন্থা নেই। তবে নির্বাচনকালে নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে মানুষকে নিরাপদে ভোট দেয়ার অধিকার ফিরিয়ে দিতে হবে।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত শহরের আশ্রমপাড়াস্থ মহল্লার হাওলাদার কমিউনিটি সেন্টারে দলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, মাদকবিরোধী অভিযানের নামে সরকার প্রতিদিন মানুষ হত্যা করছে। তাদের হাত এখন রক্তে রাঙা। অগণতান্ত্রিক ও স্বৈরশাসক এই সরকার ক্ষমতার মোহে এক নায়কত্ব বজায় রাখতে চোরাগলিতে হাঁটছে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। মিথ্যা অভিযোগে বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখা হয়েছে। আর নির্বাসন দেয়া হয়েছে তারেক রহমানকে ।

আওয়ামী লীগের দল ও দেশ পরিচালনা কে করছে, এমন প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। রাজনৈতিক ও দেশের বাইরের কোনো শক্তি দেশ পরিচালিত করছে বলেও এই অভিযোগ করেন তিনি। কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে তিনি অবিলম্বে গ্রেফতার হওয়া ছাত্র-শিক্ষকদের মুক্তি দাবি করেন। সরকারবিরোধী জাতীয় ঐক্য খুব শিগগিরই রূপ নিয়ে জাতির সামনে হাজির হবেন বলে জানান তিনি।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে দলের ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় আরও বক্তব্য দেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহসভাপতি শাহেদ কামাল চৌধুরী ডালিম, আনোয়ার হোসেন লাল, আবদুল হামিদ প্রমুখ।

সেতু ও সড়ক যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের প্রসঙ্গে মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়েছে এবং রাজনৈতিকভাবেও দেউলিয়া হয়েছে। ক্ষমতা গেলে তাদের পরিণাম কী হয়, এমন শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, মানুষ দেখানো নির্বাচন দেয় এই সরকার। তা আবার স্থানীয় সরকারের । পুলিশ ও র‌্যাব দিয়ে কেন্দ্র দখল করে এবং মানুষশূন্য করে ভোট আয়োজন করে, যা খুলনা ও গাজীপুরে দৃশ্যমান হয়েছে। তিনি দলের নেতাকর্মীদের ঐক্য গড়ে আমজনতাকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে বেগবান করার আহ্বান জানান ।

মির্জা ফখরুল সোমবার দুপুরে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছে দলের বর্ধিত সভায় যোগ দেন। সন্ধ্যায় এক মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি তার পৈতৃক বাসভবনে রাতযাপন করবেন। পরদিন সকালে ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে দলীয় সূত্র জানায়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮
১৮ বার পঠিত হয়েছে