1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

ওয়ানডে মিশনে আজ সন্ধ্যায় ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২২ জুলাই, ২০১৮

টেস্ট সিরিজে লজ্জাজনক হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আজ ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ।গায়ানায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে। গাজী টিভি ও চ্যানেল নাইন খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

টেস্টে প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। ক্যারিবিয়ান পেসারদের সামনে ব্যাট হাতে দাঁড়াতে পারেননি ব্যাটসম্যানরা। দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথমটি অনুষ্ঠিত হয় অ্যান্টিগায়। সিরিজের প্রথম ম্যাচটিতে এক ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এর পর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১৬৬ রানে বড় পরাজয়ে বাংলাদেশের অসহায়ত্ব চরমভাবে ফুটে ওঠে।

টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হলেও মাশরাফির নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগার বাহিনী।

ক্যারিবিয়ানে ওয়ানডেতে বাংলাদেশের জয় আছে মাত্র তিনটি। সেটি ২০০৯ সালে, খর্বশক্তির উইন্ডিজদের বিপক্ষে। দুদলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে আছে উইন্ডিজরা। তবে ওয়ানডে বাংলাদেশের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের ফরম্যাট। যেখানে সাফল্যও অনেক বেশি। তাই ওয়ানডেতে ভালো কিছুর আশা করছেন সফরকারীরা।

তবে কাজটা যে সহজ হবে না তা কিন্তু বলাই যায়। ওয়ানডে র‌্যাংকিংয়ের সাতে রয়েছে বাংলাদেশ। যেখানে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান নয়ে। তবে ঘরের মাঠে ক্যারিবিয়ানরা এখন বেশ শক্তিশালী। টেস্টের জয় আত্মবিশ্বাস জোগাবে স্বাগতিকদের।

ক্রিস গেইল, এভিন লুইস, আন্দ্রে রাসেলরা খেলবেন জেসন হোল্ডারের নেতৃত্বে। আছেন হেটমায়ার, শেই হোপ, আলজারি জোসেফ, কেমু পল, রোভম্যান পাওয়েলের মতো প্রতিশ্রুতিশীল তরুণ ক্রিকেটাররা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews