ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বাড়িতে রাতে হামলা

প্রতিনিধির নাম :

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের বাড়িতে গতকাল শনিবার রাতে হামলা হয়েছে। গত রাত ১১টার দিকে এই হামলা হয়। একদল যুবক এই হামলা চালায় বলে অভিযোগ করেন সুজন সম্পাদক।ইউএনবির খবরে বলা হয়, বদিউল আলমের বাড়িতে নৈশভোজে আসা অতিথিরা বের হওয়ার পরপর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতেও হামলা হয়েছে।বদিউল আলম মজুমদার ইউএনবিকে বলেন, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ কয়েকজন অতিথি রাতে তাঁর মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসায় এসেছিলেন। ভোজ শেষে বার্নিকাট ওই বাড়ি থেকে বের হওয়ার পরপরই একদল দুর্বৃত্ত তাঁর গাড়ির পিছু নেয় ও ইট ছোড়ে। এরপর তারা তাঁর (বদিউল আলম) বাড়িতে হামলা চালায়।বদিউল আলম মজুমদার জানান, হামলাকারীরা বাসার জানালার কাচ ভেঙে ফেলে। তারা দরজা ভাঙার চেষ্টা করে।হামলাকারী যুবকেরা কারা, তারা কেন এই হামলা চালাল, সে সম্পর্কে কোনো ধারণা নেই বলে জানান বদিউল আলম মজুমদার।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব সরকার গত রাত সাড়ে ১১টার দিকে বলেন, ঘটনা শোনার পরই সেখানে পুলিশ পাঠিয়েছেন তাঁরা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮
১৫ বার পঠিত হয়েছে