ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ

একযোগে ২৭ জেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু

প্রতিনিধির নাম :

স্টাফ রিপোর্টার: দ্বিতীয় ধাপে একযোগে ২৭টি জেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ শুরু হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা এর উদ্বোধন করেন। এ সময় প্রধান নির্বাচন কমিশন বলেন, আজ (গতকাল বুধবার) ২৭ জেলায় বিতরণের মাধ্য দিয়ে ৬৪ জেলায় স্মার্টকার্ড উদ্বোধন হলো। এর আগেও ৩৭টি জেলায় আমরা বিতরণ করেছি। আমরা আশা করি, যে উদ্দেশ্যে স্মার্টকার্ড তৈরি ও বিতরণ করা হয়েছে, তা সফল বাস্তবায়ন হবে। স্মার্ট কার্ড সঙ্গে থাকলে আপনি পৃথিবীর যেখানেই থাকেন, আপনার পরিচিতি থাকবে। স্মার্টকার্ডের অপব্যবহার রোধে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিইসি। তিনি বলেছেন, কেউ যেন অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছি। এ সময় চার কমিশনার, নির্বাচন কমিশন সচিব, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনু বিভাগের মহাপরিচালকসহ কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আট জেলায় নির্বাচন কমিশন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এই আট জেলাসহ মোট ২৭ জেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে গতকাল বুধবার থেকে। উদ্বোধনের সময় আটটি জেলার সংসদ সদস্য, পুলিশ সুপার, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা জেলাগুলো হলো ভোলা, ময়মনসিংহ, চাঁদপুর, নওগাঁ, যশোর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার ও মাদারীপুর। ২৭টি জেলার মধ্যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্মার্টকার্ড বিতরণ বাদে বাকি ২৬টি জেলার সবকটির সদর উপজেলায় স্মার্টকার্ড দেওয়া হচ্ছে। এই জেলাগুলো হলো-মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোর, রাজবাড়ী, মাদারীপুর, ভোলা ও মৌলভীবাজার। এর আগে ২০১৭ সালের ১ ডিসেম্বর ২৭টি জেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্রের বিতরণ কার্যক্রম শুরু হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮
১৪ বার পঠিত হয়েছে