ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি

চুলে নয়, বলের দিকে তাকাও: মালিঙ্গার জন্মদিনে টেন্ডুলকার

প্রতিনিধির নাম :

একে একে জীবনের ৩৪টি বসন্ত পার করে ফেললেন শ্রীলংকান পেসার লাসিথ মালিঙ্গা। গেল মঙ্গলবার উদযাপন করলেন ৩৫তম জন্মদিন। শুভদিনে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কাছ থেকে মজাদার এক শুভেচ্ছাবার্তা পেয়েছেন বাহারি ঝাঁকড়া চুলের এ পেসার।

সোশ্যাল মিডিয়া টুইটারে মালিঙ্গাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টেন্ডুলকার লিখেছেন- ‘যখন লাসিথ মালিঙ্গার বিপক্ষে ব্যাটিং করার সময় আসত, তখন আমি সব সময় বলতাম- তার চুলে নয়, বলের দিকে তাকাও। শুভ জন্মদিন, প্রিয় বন্ধু।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) মুম্বাই ইন্ডিয়ানসে একসঙ্গে খেলার সুবাদে দারুণ বন্ধুত্ব গড়ে উঠে টেন্ডুলকার-মালিঙ্গার, যা এখনও অটুট রয়েছে। দুজন একসঙ্গে বেশ কিছু মজার মুহূর্ত কাটিয়েছেন মুম্বাই শিবিরে। সেই সুর ধরেই জন্মদিনে মালিঙ্গার সঙ্গে মজা করলেন লিটল মাস্টার।

বেশ কয়েক বছর হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন টেন্ডুলকার। তবে এখনও সেই পথে হাঁটেননি মালিঙ্গা। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় দলে তার জায়গা ঠুনকো হয়ে আসছে। পড়তি ফর্মের কারণে বর্তমান লংকান দলে নেই ভিন্ন অ্যাকশনের জন্য বিখ্যাত এ পেসার।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অগাস্ট ২০১৮
২০ বার পঠিত হয়েছে