ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

নরসিংদীতে এনা পরিবহনের বাসচাপায় ২ যুবক নিহত

প্রতিনিধির নাম :

নরসিংদীর শিবপুরে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের আমতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিড়াটি গ্রামের আলাউদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৫) ও কফিলউদ্দিনের ছেলে রোমান (২৪)।

পুলিশ জানিয়েছে, এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক নিহত হন। আহতাবস্থায় অপর আরোহীকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

ঘটনার পর পরই উত্তেজিত জনতা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বাস ভাঙচুরের চেষ্টা চালান।

পরে সৃষ্টিগড় থেকে এনা পরিবহনের বাসটি আটক করে হাইওয়ে পুলিশ।

ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ওসি মো. হাফিজুর রহমান বলেন, এনা পরিবহনের যাত্রীবাহী বাসটি আরেকটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
১৭ বার পঠিত হয়েছে