ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

তপু-সুফিলের গোলে জয়ে শুরু বাংলাদেশের

প্রতিনিধির নাম :

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। সাফের ১০ম আসরে নিজেদের প্রথম খেলায় ভুটানের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় লাভ করে স্বাগতিক বাংলাদেশ।মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের ৩ মিনিটেই গোল করে বাংলাদেশ দলকে ১-০তে এগিয়ে নেন তপু বর্মন। এরপর একাধিকবার সুযোগ পেয়েও প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি স্বাগতিকরা।বিরতি থেকে ফিরে আগের চেয়ে আরও বেশি আক্রমণ করে বাংলাদেশ দল। খেলার ৪৭ মিনিটে ডি বক্সের ডান পাশ থেকে কোনাকুনি জোরালো শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মাহবুবুর রহমান সুফিল।এরপর দু’দলই একাধিক সুযোগ পায়। কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগতে না পারায় আর কোনো গোল হয়নি।আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। পাকিস্তান নিজেদের প্রথম খেলায় মঙ্গলবার নেপালকে ২-০ গোলে পরাজিত করে।সাফ চ্যাম্পিয়নশিপের গত নয় আসরের মধ্যে একবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর ২০০৫ সালে করাচিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিরোপার কাছাকাছি গেলেও ফাইনালে ভারতের বিপক্ষে হেরে স্বপ্নের সমাধি হয় লাল-সবুজের দল।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮
১৯ বার পঠিত হয়েছে