ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত Logo বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হিমশিম খাচ্ছে ইন্দোনেশিয়া Logo অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ Logo যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল Logo গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী Logo যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান তিতুমীরের Logo আছিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল Logo কেন্দুয়ায় ‘লোকজ সাহিত্য আসর’এর উদ্বোধন করলেন এমপি হিলালী Logo দক্ষিণ লেবাননে অগ্রসর হওয়া ইসরাইলি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষের দাবি হিজবুল্লাহর Logo নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৭ কৃষক নিহত, আহত ৫

এশিয়া কাপের আগে আরেক কোচ নিয়োগ দিল পাকিস্তান

প্রতিনিধির নাম :

আসছে ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে গড়াচ্ছে এশিয়া কাপ। তাতে ভালো করতে মরিয়া পাকিস্তান। এজন্য নানা উদ্যোগ নিচ্ছে পিসিবি। এবার ফিল্ডিং কোচ নিয়োগ দিল পাক বোর্ড। সরফরাজদের ফিল্ডিং শেখানোর ভার অর্পণ করেছে গ্রান্ট ব্র্যাডবার্নের ঘাড়ে। তিনি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার। স্কটল্যান্ডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে। চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কাজ করবেন ব্র্যাডবার্ন। এশিয়া কাপের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কাজ করবেন কোচ মিকি আর্থার ও শোয়েব মালিকদের সঙ্গে। এজন্য তর সইছে তার, পাকিস্তানের মতো দলের সঙ্গে কাজ করতে পারা অনেক গর্বের ব্যাপার। তাদের উচ্চ মানসম্পন্ন কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে মরিয়া আমি।গেল চার বছর স্কটল্যান্ডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্র্যাডবার্ন। এবার পাকিস্তানের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করতে যাচ্ছেন। একটু ভিন্ন অভিজ্ঞতার স্বাদ পেতে যাচ্ছেন। তিনি বলেন, স্কটল্যান্ডের বিপক্ষে পাকিস্তান ক্রিকেটারদের অনেক উন্নতি লক্ষ্য করেছি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তাদের সঙ্গে শেয়ার করার জন্য মুখিয়ে আছি। বিগত কয়েক বছর ধরেই তারা দারুণ ক্রিকেট খেলছে।স্কটল্যান্ডের দায়িত্ব ছাড়লেও স্কটিশদের নিয়ে ভীষণ আশাবাদী ৫২ বছর বয়সী কোচ, সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলেছে স্কটল্যান্ড। একাধিক সাফল্য পেয়েছে। তাদের এ পারফরম্যান্সে অবাক হওয়ার কিছু নেই। দ্রুতই আইসিসির পূর্ণাঙ্গ সদস্যপদ পাবে তারা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮
৬ বার পঠিত হয়েছে