ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২

সাতক্ষীরায় গৃহবধূকে প্রকাশ্যে গাছে বেঁধে নির্যাতন

প্রতিনিধির নাম :

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় এক নারীকে আমগাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।শনিবার বিকালে সদর উপজেলার ভাড়–খালি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করেছে।নির্যাতিত ওই নারী (৫০) জাহাবক্স সরদারের স্ত্রী এবং একই এলাকার ওয়াজেদ সরদারের মেয়ে।গ্রামবাসী জানান, কিছু দিন ধরে ওই নারী সম্পর্কে অশালীন কথাবার্তা বলে আসছিলেন গ্রামের কয়েকজন লোক। এ নিয়ে পাল্টা মুখ বলাবলি এমনকি পরে শত্রু তারও সৃষ্টি হয়। এই শত্রু তার জেরে শনিবার বাড়িতে লোকজন না থাকার সুযোগে সালেহাকে একটি আমগাছের সঙ্গে বেঁধে অশোভন ভাষায় গালাগাল করতে থাকেন আবদুর রহমান ও তার ভাই মুজিবর রহমান।

এ খবর সঙ্গে সঙ্গে জানাজানি হয়। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে। এ সময় গ্রেফতার করা হয় আবদার রহমান, তার স্ত্রী, ছেলে ফিরোজ রহমান ও ভাই মুজিবর রহমানকে।

সালেহার স্বামী জাহাবক্স বলেন, স্ত্রীকে রহমান ও কয়েকজন কুপ্রস্তাব দিতে থাকেন। বিষয়টি বাড়িতে জানালে এর প্রতিবাদও করি আমরা। কিন্তু বাড়িতে না থাকার সুযোগে তারা স্ত্রীকে গাছে বেঁধে বিবস্ত্র করে নির্যাতন করেছে। তিনি এর ন্যায্য বিচার দাবি করেন।

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নির্যাতিত নারীকে সসম্মানে মুক্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
১১ বার পঠিত হয়েছে