1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

চিতাবাঘের সড়ক অবরোধ!

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮

রাস্তায় শুয়ে আছে একটি চিতাবাঘ। এ কারণে বন্ধ হয়ে আছে যান চলাচল।এ ঘটনাটি ঘটেছে ১৫ সেপ্টেম্বর ভারতের ডুয়ার্সের ফালাকাটা বীরপাড়া সড়কে। শনিবার বীরপাড়ার তাসাটি চা বাগানের মধ্য দিয়ে চলে যাওয়া একটি রাস্তার মধ্যখানে শুয়ে থাকে চিতাবাঘটি।বাঘটি এ চা বাগানের জঙ্গলেরই। আরও কয়েকটি আছে। এদের অস্তিত্ব টের পেলেও আগে কখনও এভাবে দেখা যায়নি বলে জানান ডুয়ার্সের বাসিন্দারা।স্থানীয়রা আরও জানান, এ অঞ্চলের জঙ্গলে চিতার বসবাস। অনেক দিন আগে এদের তাড়িয়ে দিয়ে চা বাগান তৈরি করে কর্তৃপক্ষ। এর পর থেকে এসব হিংস্র জীব জঙ্গলের এদিক-সেদিক ঘুরে বেড়াতে থাকে।এদিকে উৎসুক পথচারীরা শুয়ে থাকা বাঘ সরাতে ইটপাথর ছোড়ে। এতে এক চুলও নড়েনি বাঘটি। তবে বিকালে বাঘটি নিজেই উঠে রাস্তার পাশের ঝোপে গিয়ে বসে বলে জানান প্রতক্ষ্যদর্শীরা।চা বাগান কর্তৃপক্ষ ভারতের বন দফতরে খবর দিলে তারা বাঘটি সংরক্ষণের উদ্দেশ্যে ছুটে আসেন।বন বিভাগের কর্মীরা বাঘটিকে ক্লোরোফরম মেশানো তীর ছুড়ে অচেতন করে খাঁচায় পুরে নেয়।বন বিভাগ কর্মীরা জানান, কোনো একটি দুঘর্টনায় চিতাবাঘটির কোমর ও পেছনের পায়ে আঘাত লেগেছে।স্থানীয় খয়েরবাড়ি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসার পর বাঘটিকে আবার জঙ্গলে ছেড়ে দেয়া হবে বলে জানান তারা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews