ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

এবার লেবাননকে ৮-০ গোলে হারালেন বাংলাদেশের মেয়েরা

প্রতিনিধির নাম :

বাহরাইনকে ১০ গোলে হারানোর পর লেবাননকে ৮-০ গোলে হারালেন বাংলাদেশের মেয়েরা। বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এএফসি কিশোরী ফুটবলে লেবাননের কাছ থেকে জয় ছিনিয়ে নেন বাংলাদেশ অদম্য মেয়েরা।

প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে যায় ৫-০ গোলে। জোড়া গোল করেছেন সাজেদা তহুরা, শামসুন্নাহার। একটি করে গোল করেছেন আনাই ও রোজিনা। এ জয়ে বাংলাদেশ দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে।

ম্যাচের প্রথম ১৪ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। এ সময় ডি বক্সের সামনে বলদখলের লড়াইয়ে মনিকা চাকমা বল পেয়ে আলতো করে বাড়িয়ে দেন সামনে। সেখানে বলের দখল নেন সাজেদা। তিনি লেবাননের গোলরক্ষককে পরাস্ত করে ডানপাশ দিয়ে বল জালে পাঠান।

১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। এ সময় শামসুন্নাহার জুনিয়র বল নিয়ে বক্সে ঢুকলেও রক্ষণভাগের খেলোয়াড়দের কারণে সুবিধা করতে পারছিলেন না। তাই ডানপাশে থাকা সাজেদাকে বল বাড়িয়ে দেন। সাজেদা শট নিলেও সেটি রুখে দেন লেবাননের গোলরক্ষক। সেখান থেকে বল পেয়ে যান তহুরা খাতুন। তিনি বল জালে পাঠাতে ভুল করেননি।

২৩ মিনিটের মাথায় তহুরা খাতুন জোড়া গোল পূর্ণ করলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এ সময় বাংলাদেশের অর্ধ থেকে লম্বা পাসে লেবাননের ডি বক্সের ডানপ্রান্তে বল বাড়িয়ে দেন সহ-অধিনায়ক আঁখি খাতুন। সেখানে বল পেয়ে যান তহুরা। বল নিয়ে ঢুকে পড়েন ডি বক্সের মধ্যে। লেবাননের গোলরক্ষক সামনে এগিয়ে আসেন। তহুরা তাকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান।

২৭ মিনিটে আনাই মোগিনি গোল করে ব্যবধান করেন ৪-০। এবারও সেই আঁখি খাতুনের লম্বা পাস। ডানপ্রান্তে দৌড়ে বলের দখল নেন আনাই। পার্শ্বরেখা ধরে সামনে এগিয়ে যান। গোলরক্ষকও সামনে এগিয়ে আসেন। তার পায়ের নিচ দিয়ে বল জালে পাঠান আনাই মোগিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে নেন স্বাগতিক কিশোরীরা। ৪৮ মিনিটে লেবাননের এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে ছোট শামসুন্নাহার গোলরক্ষকের পাশ দিয়ে ব্যবধান ৬-০ করেন।

৬৩ মিনিটে আবার ছোট শামসুন্নাহারের গোল। সুলতানার নিচু ক্রস ধরে গোল করেন এ ফরোয়ার্ড। বাংলাদেশ ব্যবধান ৮-০ করে ৭৫ মিনিটে। বদলি ইলামনির পাস থেকে গোল করেন আরেক বদলি রোজিনা আক্তার।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮
১৬ বার পঠিত হয়েছে