ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

সাকা চৌধুরীর কবরের ‘শহীদ’ লেখা নামফলক ভাঙল ছাত্রলীগ

প্রতিনিধির নাম :

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে তার নামের আগে ‘শহীদ’ লেখা নামফলক ভেঙে ফেলেছে ছাত্রলীগ।শুক্রবার বিকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা চট্টগ্রামের রাউজানে সালাউদ্দিন কাদেরের কবরের নামফলক অপসারণ করেন।

গোলাম রাব্বানী তার ফেসবুক পেজে সাকা চৌধুরীর কবরের নামফলক অপসারণের একটি ভিডিও শেয়ার করেছেন।

সেখানে তিনি লিখেছেন, দুঃখজনক হলেও সত্য, মানবতাবিরোধী অপরাধে প্রমাণিত, ঘৃণ্য যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরের ফলকে নামের আগে লেখা ছিল শহীদ। বাংলাদেশ ছাত্রলীগ সেই লজ্জায় প্রলেপ দিয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২২ নভেম্বর যুদ্ধাপরাদের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে তাকে কবর দেয়া হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
১৭ বার পঠিত হয়েছে