ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

মেসিকে ‘আজীবন চুক্তি’র প্রস্তাব দেবে বার্সা

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক: আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে এ মাসের শুরুতে ‘আজীবন চুক্তি’ করেছে বার্সেলোনা। এবার লিওনেল মেসির সঙ্গেও একই রকম সম্পর্কের বাঁধনে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে কাতালান ক্লাবটি। বার্সার প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গ্রাউ জানিয়েছেন, মেসিকে ‘আজীবন চুক্তি’র প্রস্তাব দেওয়া হবে।

ক্লাব সদস্যদের নিয়ে শনিবার বার্ষিক সাধারণ সভায় বসেছিলেন বার্সা কর্মকর্তারা। সেখানে গ্রাউ বলেছেন, ‘গত জুনে মেসি চার বছরের চুক্তিপত্রে সই করেছেন। কিন্তু ক্লাব তাঁকে আজীবন চুক্তির প্রস্তাব দেবে। লিওর জন্য এ পরিকল্পনার কারণ, শৈশব থেকে সে এখানে আছে এবং আজীবনই থাকবে। কারণ, সে একজন আইকন। আমরা চাই, খেলোয়াড়ি জীবন শেষে সে ক্লাবের সঙ্গে সংযুক্ত থাকুক।’

গত জুলাইয়ে বার্সার সঙ্গে চার বছরের চুক্তি নবায়নে সম্মত হয়েছিলেন মেসি। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ড এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে সই করেননি। কিংবা ক্লাব সভাপতি হোসে মারিয়া বার্তোমেউয়ের পাশে বসে মেসির চুক্তিপত্রে স্বাক্ষর করার আনুষ্ঠানিক কোনো ছবিও বার্সা প্রকাশ করেনি। যদিও বার্তোমেউ ​এ নিয়ে বার্সা–ভক্তদের দুশ্চিন্তা করতে মানা করেছেন।
তাঁর ভাষ্য, সবকিছু ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। এর আগে বার্সা সভাপতি জানিয়েছিলেন, মেসির হয়ে চুক্তিপত্রে সই করেছেন তাঁর বাবা। মেসির সই করার আনুষ্ঠানিকতা সারতে দেরি হওয়ার কারণ স্রেফ সঠিক সময়ের অপেক্ষা।

এবার গ্রাউ জানালেন, মেসিকে আজীবন ধরে রাখতে চায় বার্সা। রোনালদিনহোর পদাঙ্ক অনুসরণ করে মেসি একদিন বার্সার দূত হবেন বলেও আশা প্রকাশ করেন গ্রাউ। গত জুনে ৩০ বছর বয়স ছুঁয়ে ফেলা মেসির সঙ্গে ক্লাবটির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালে। ১৩ বছর বয়সে বার্সায় যোগ দিয়ে এ পর্যন্ত ৩০টি শিরোপা জিতেছেন মেসি। বার্সা ও লা লিগার ইতিহাসে তিনি সর্বোচ্চ গোলদাতাও। এ ছাড়া ‘ফোর্বস’-এর জরিপে বিশ্বের দ্বিতীয় সর্বো​চ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলারও মেসি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭
১৬ বার পঠিত হয়েছে