সর্বশেষ সংবাদ:
ভারতে রাফালে ইস্যুতে পুরানো ভিডিওতে নতুন বিতর্ক

ফ্রান্সের সঙ্গে সামরিক চুক্তি রাফালে নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে। কংগ্রেসের প্রকাশিত একটি পুরানো ভিডিও নিয়ে ভারতে ফের তোলপাড় চলছে। রাফাল বিমান তৈরির দায়িত্ব যে সংস্থার ওপরে ছিল সেই দাশঁ সংস্থার চেয়ারম্যানের একটি ভিডিও টুইট করেছে কংগ্রেস। এর আগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ওঁলাদের মন্তব্যকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগের দাবি ওঠে। খবর এনডিটিভি’র
ভিডিওতে বলা হয়েছে, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) এর সঙ্গে বেশ কয়েকটি রাফাল বিমান বানানোর কথা ছিল দাশঁ এর। ১০৮টি বিমান তৈরির কাজ প্রায় শেষও হয়েছিল। এর দু’সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন রাফালে চুক্তির কথা ঘোষণা করেন। ঘোষণার দু’?দিন আগেও পররাষ্ট্রমন্ত্রণালয়ের তত্কালীন সচিব এস জয়শঙ্কর জানিয়েছিলেন, হ্যালের বিমান তৈরির কাজ খুব ভালভাবেই এগিয়ে চলেছে।
২০১৫ সালের ২৫ মার্চ ভিডিওটি তোলা হয়েছিল। দাশঁ সংস্থার এরিক ট্রাপিয়ের সেই ভিডিওতে ঘোষণা করেছিলেন এই রাফাল চুক্তি দুই দেশের জন্য কতটা দরকারী। কতটা গুরুত্ব দিয়ে দাশঁ সংস্থা এই বিমানগুলো বানাচ্ছে সেটাও জানাতে ভোলেননি এরিক। এই ভিডিও পোস্ট করে কংগ্রেস প্রশ্ন করেছে, এস জয়শঙ্কর এবং এরিক এই দু’জনই যখন জানতেন না চুক্তি বাতিল করা হচ্ছে তখন এটা স্পষ্ট যে কারো না কারো অঙ্গুলিহেলেন চুক্তি পাল্টানো হয়েছে। কার স্বার্থে চুক্তি বাতিল করা হল সেটা প্রকাশ্যে আনার দাবি জানিয়েছে কংগ্রেস। মিথ্যা কথা বলার জন্য প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের পদত্যাগও দাবি করেছে কংগ্রেস। তবে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ধারণার ভিত্তিতে কথার যুদ্ধ চলছে। আমরা এর জবাব দেবো এবং সত্যটা বেরিয়ে আসবে।
Tag :














