ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পাকিস্তান দলে যোগ দিচ্ছেন শফিক ও শাকিল Logo স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান Logo যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল Logo ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী Logo সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী Logo গোমেজের চোটে দুশ্চিন্তায় লিভারপুলের নতুন কোচ ইরাওলা Logo অধিকৃত পশ্চিম তীরে ২ মসজিদে আগুন দেওয়ার অভিযোগ Logo জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন Logo চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জাতীয় ঐক্যে আসতে আওয়ামী লীগকেও ৫টি দাবি মানতে হবে: ড. মোশাররফ

প্রতিনিধির নাম :

বিরোধী রাজনীতিকদের গড়া জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যোগ দিতে হলে ক্ষমতাসীন আওয়ামী লীগকেও পাঁচটি দাবি মানতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, এখন যদি আওয়ামী লীগ জাতীয় ঐক্যে আসতে চায়, জনগণের কাছে ক্ষমা চেয়ে জনগণের দাবি মেনে নিয়েই আসতে হবে। তখনই তাদেরকে জাতীয় ঐক্যে স্বাগত জানানো হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের মুক্তির দাবিতে সোমবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর আয়োজন করে নাসির উদ্দিন আহমেদ পিন্টু স্মৃতি সংসদ।

খন্দকার মোশাররফ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগকে ছাড়া কীভাবে জাতীয় ঐক্য হবে? কিন্তু জাতীয় ঐক্য হচ্ছে জনগণের দাবিগুলোকে নিয়ে, যা বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে গ্রহণ করেছে, ঐক্যবদ্ধ হয়েছে। সেই পাঁচ দফা- আগামী নির্বাচনের তফসিলের আগে সংসদ ভেঙে দেওয়া, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন, ইভিএম বাদ, সামরিক বাহিনী মোতায়েন- এসব বিষয়ে জনগণের সঙ্গে একমত হয়ে ঘোষণা দিলে আওয়ামী লীগকেও জাতীয় ঐক্যে অন্তর্ভুক্ত করব, স্বাগত জানাব।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ জোড় করে ক্ষমতায় টিকে থাকার জন্য আজ ষড়যন্ত্র করছে। কিন্তু জাতীয় ঐক্যের মাধ্যমে তাদের সব ষড়যন্ত্র মোকাবেলা করে এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।

ডিজিটাল নিরাপত্তা আইনকে কালো আইন হিসেবে অভিহিত করে ড. মোশাররফ বলেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে এই কালো আইন করেছে। সংবাদমাধ্যমের অবশিষ্ট স্বাধীনতাকে খর্ব করার জন্য, মুখে তালা বন্ধ করে দেওয়ার জন্য এই ডিজিটাল নিরাপত্তা আইন করেছে।

সংগঠনের সভাপতি সাঈদ হাসান মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নিপুণ রায় চৌধুরী প্রমূখ বক্তব্য দেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮
১২ বার পঠিত হয়েছে