বাল্য বিবাহ প্রতিরোধ ও সচেতনা বৃদ্ধির লক্ষ্যে জেলা পরিষদ কর্তৃক সাইকেল বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে বাল্য বিবাহ প্রতিরোধ, সচেতনা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বুধবার শাহজাদপুর ও চৌহালী উপজেলা স্কুল ও কলেজ ছাত্রীদের মাঝে সমবায় কো-অপারেটিভ মার্কেট চত্বরে আয়োজিত এক সাইকেল বিতরণীয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সংরক্ষিত সদস্য (০৫) মৌসুমী খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন নয়ন, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন ও শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসলাম শেখ প্রমুখ। সভায় বক্তারা বলেন, যেহেতু সমাজের প্রায় অর্ধেক অংশ নারী। তাই নারীদের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি ছাড়া সমাজে উন্নয়ন ধরে রাখা সম্ভব নয়। তাই তাদেরকে সচেতন করতে হবে নানা ভাবে। ওই সভায় শাহজাদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন এবং চৌহালী উপজেলার ৫টি ইউনিয়নের স্কুল ও কলেজ ছাত্রীদের মাঝে সাহস ও সচেতনতা বৃদ্ধির জন্য ৪২ টি সাইকেল বিতরণ করা হয়।














