ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাঁচ গ্রামের মানুষের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো

প্রতিনিধির নাম :

রবিন সেন, গাইবান্ধা প্রতিনিধি
পশ্চিম পাশে গাইবান্ধা পৌরসভার ৭ নং ওয়ার্ডের বানিয়ারজান আর পূর্বপাশে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের কয়ারছয়ঘড়িয়াসহ পাঁচটি গ্রাম, মাঝখানে আলাই নদীর খাল। এলাকাবাসী তাদের যাতায়াতের সুবিধার্থে নিজেরাই তৈরি করেছিলেন দুইশ ফুট লম্বা ও ৪ ফুট প্রশস্ত একটি ‘বাঁশের সেত’ু। বোয়ালি ইউনিয়নের কয়ারছয়ঘরিয়া, ফলিয়া, দক্ষিণ ফলিয়া, কয়ারপড়রা ধনারপাড়াসহ পাঁচ গ্রামের স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং সাধারণ গ্রামবাসী এই সেতু ব্যবহার করেই যাতায়াত করতেন। কিন্তু ১০ বছর আগে বানানো সেই ‘বাঁশের সেতু’ কয়েকদিন আগে ভেঙে পড়ে গেছে। গ্রামবাসী অর্থাভাবে বাঁশের সেতু তৈরি করতে না পেরে একটি বাঁশের সাঁকো তৈরি করেছেন। এই সাঁকোটি নড়বড়ে এবং ঝুকিপূর্ণ। বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীরা এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে যাতায়াতের সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে বলে অভিভাবকরা উদ্বিগ্ন থাকেন। তারা এখানে একটি ব্রিজের দাবি করছেন।
এ ব্যাপারে পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সেলিম বলেন, বানিয়াজানে আলাই নদীর খালে একটি ব্রিজ নির্মাণ করা জরুরী। ব্রিজটি নির্মিত হলে শহরের সাথে বোয়ালি ইউনিয়নের ৫ গ্রামের মানুষের সবধরণের যোগাযোগের সুবিধা হবে। তিনি জানান, ব্রিজ নির্মাণের জন্য সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন জানানো হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮
১০ বার পঠিত হয়েছে