ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

মোবাইল চুরির অপবাদ দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

প্রতিনিধির নাম :

মাগুরায় নিজের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মিশাউল সাদিদ নামে ৯ম শ্রেণির এক ছাত্র। স্কুলে মোবাইল চুরির অপবাদ দেওয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের।

সোমবার রাতে মিশাউল সাদিদের শোবার ঘর থেকে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেছ। সাদিদ মাগুরা শহরতলীর বেলনগন গ্রামের মাছুদুল হকের পুত্র।

মিশাউল সাদিদ মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিলেন। ওই বিদ্যালয়ের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর একজন সদস্যও ছিলেন তিনি।

নিহতের চাচাতো ভাই জাকারিয়া ও সহপাঠী সাদিকুর সাদি বলেন, সাদিদ রোববার স্কুলে গিয়ে আবিদ নামে তার এক সহপাঠীর ব্যাগে থাকা মোবাইল ফোন নিয়ে লুকিয়ে রাখে। বইয়ের ব্যাগে মোবাইল ফোন না পেয়ে আবিদ সেটি স্কুলের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির করতে থাকে। এক পর্যায়ে সাদিদ তার ফোনটি ফেরত দেয়। সাদিদ তখন সহপাঠিদের বলেছিলেন, স্কুলে মোবাইল ফোন আনা নিষেধ বলে আবিদকে শিক্ষা দেওয়ার জন্য দুষ্টমি করে মোবাইল ফোনটি লুকিয়েছিলেন তিনি।

সাদি বলেন, এদিকে আরেক শিক্ষার্থী ঘটনাটি স্কুলের বিএনসিসি শিক্ষক ফিরোজ হোসেন ও অফিস সহকারী আকরাম হোসেনকে জানালে তারা সাদিদকে চোর আখ্যায়িত করে তাকে বিএনসিসি থেকে বহিস্কার করেন। তারা ঘটনাটি সাদিদের বাবাকেও জানালে বাড়িতেও তাকে গালমন্দ শুনতে হয়। এ কারণে সাদিদ আত্মহত্যা করেছেন বলে মনে করেন সাদি।

সাদিকুর সাদি আরও বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিযুক্তদের শাস্তির দাবিতে সকালে স্কুলে সকল ছাত্র অন্দোলন করবেন।

স্কুলের প্রধান শিক্ষক জিয়াউল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি দুঃখজনক। তিনি ছাত্রদের শান্ত রাখার জন্য সকালে বিদ্যালয়ে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সদর থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে স্কুলের অফিস সহকারী আকরাম হোসেন মোবাইল চুরির অপবাদ দিয়ে গালমন্দ ও পরিবারের কাছে নালিশ করায় স্কুল ছাত্র সাদিদ আত্মহত্যা করেছেন। পরিবার সদস্যরা থানায় অত্মহত্যার প্ররোচনার অভিযোগ করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
১০ বার পঠিত হয়েছে