1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

নেপালকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে মেয়েরা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৩ অক্টোবর, ২০১৮

মাস দেড়েক আগে ভুটানে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ খেলে গেছে মেয়েরা। এবার আবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপ খেলছে মেয়েরা। তবে এবার অনূর্ধ্ব-১৮ সাফের শিরোপা জয় মেয়েদের লক্ষ্য। আর তাতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের বয়স ভিত্তিক দলের মেয়েরা।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে হারায় বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ মেয়ে দল। ওই জয়েই নিশ্চিত হয়ে যায় সেমিফাইনাল। এরপর নেপালের বিপক্ষে সমতা করলেই গ্রুপ সেরা থাকা নিশ্চিত ছিল বাংলাদেশ। তবে মঙ্গলবার কাজটা রুম্পা-নিলুফাররা ২-১ গোলের জয় তুলে নিয়েই করেছে। সেমিফাইনালে হয়েছে গ্রুপের সেরা দল।

ম্যাচের ১৬ মিনিটের মাথায় প্রথম গোল করে বাংলাদেশের স্বপ্না। এরপর ৩২ মিনিটে আবার ব্যবধান বাড়ায় কৃষ্ণা। প্রথমার্ধের ৪১ মিনিটে ব্যবধান ৩-০ করার সুযোগ পায় ছোটনের দল। কিন্তু পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে আর গোল না পাওয়ায় জয় বড় করতে পারেনি মেয়েরা। তবে ওই ২-০ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ার সুযোগ ছিল তাদের। শেষ সময়ে এক গোল শোধ করে দেয় নেপাল।

বাংলাদেশের কাছে হারলেও এই গ্রুপ থেকে সেমিফাইনালে গেছে নেপালও। বাদ পড়েছে পাকিস্তান। এছাড়া অন্য গ্রুপ থেকে ভারত এবং ভুটান গেছে সেমিফাইনালে। তাদের গ্রুপ থেকে বাদ পড়েছে মালদ্বীপ। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ভুটান হেরে শুরু করে। এরপর মালদ্বীপকে ১৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে যায় তারা।

বাংলাদেশ গ্রুপ সেরা হওয়ায় এবং ভুটন অপর গ্রুপের রানার্সআপ হওয়ায় বাংলাদেশ এবং ভুটান সেমিফাইনালে মুখোমুখি হবে। এছাড়া সেমিফাইনালের অন্য ম্যাচে ভারত খেলবে নেপালের বিপক্ষে। আগামী ৫ অক্টোবর সেমিফাইনালে চার দলই মাঠে নামবে।

গত আগস্টে কিশোরী সাফের ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল মেয়েদের। এবারও সেই ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে গত আসরের মতোই ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচের আভাস পাওয়া যাচ্ছে। কারণ মেয়েদের বর্তমান যে ফর্ম তাতে সেমিফাইনালে ভুটান বাধা পেরোনো খুব কঠিন হওয়ার কথা না। আর তাই এবারও ফাইনালে খেলার ভালো সুযোগ চলে আসতে পারে মেয়েদের।

সবকিছু ঠিকঠাক থাকলে প্রতিপক্ষ হিসেবে ফাইনালে পেয়ে যাবে ভারতকেও। শিরোপা মঞ্চে পা রাখতে হলে এখনও একটি বাধা অতিক্রম করতে হবে লাল-সবুজের দলকে। তবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী দল এবং মেয়েদের কোচ চাইবেন আগের অপেক্ষার অবসান করতে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews