ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিআরটিসি বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত, বাস ও চালক আটক

প্রতিনিধির নাম :

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠিঃ- ঝালকাঠিতে যাত্রীবাহিবাহি বিআরটিসি বাস চাপায় দেলোয়ার হোসেন নামে ভাড়ায় চালিত এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার সাতুরিয়ার ইদুরবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার ঐ উপজেলার উত্তর মনোহরপুর গ্রামের মান্নান হাওলাদারের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসি সড়কটি অবরোধ করে রাখে। প্রায় ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে দেয় পুলিশ। রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী (ঢাকা মেট্রো-ব-১১-২৭৭১) বিআরটিসি বাসটি সামনা সামনি চাপা দিলে বেকুটিয়াগামী ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান। এতে মোটরসাইকেলটি ধুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ঘাতক বাস ও বাস চালক ঝালকাঠির গগণ এলাকার মৃত বজলু হাওলাদারের ছেলে মাহমুদকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮
৬ বার পঠিত হয়েছে